কেশবপুরে এমপি আজিজুল ইসলামের গন সংবর্ধনা অনুষ্ঠান
কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলায় ১১ হাসানপুর ইউনিয়নে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে এমপি আজিজের এই গন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে আলোচনা করেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম (খন্ডকার আজিজ) বলেন কেশবপুর উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না। কোন মাদক ব্যাবসা ও মাদক সেবন করা যাবে না। ঘের দখল, টেন্ডারবাজী-সহ কোন দখলবাজি করা যাবে না।
নিয়োগ বাণিজ্য করা যাবে না,কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। কেশবপুরে কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না কেশবপুরে থাকবে সুন্দর পরিবেশ।
এমপি আজিজুল ইসলাম আরো বলেন, কেশবপুর উপজেলা বাসি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচ কে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভালোবাসার জায়গা। আমি তাঁদের অনুসারী নির্র্বাচনে যারা আমাকে ভোট দেয়নি, আমার বাইরে নির্বাচন করেছে, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে আঘাত করলে তাদের পরিবারের লোকজনও কষ্ট পাবে। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
আমি চাই কেশবপুর উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে আমি কেশবপুর বাসির সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই,আমি আপনাদের সুখ-দুখের সাথী হয়ে থাকতে চাই, কেশবপুরের প্রশাসন যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইনের উর্ধ্বে নই
মুক্তিযোদ্ধাকারিগরি ময়দানে উপস্থিত জন সমাবেশে তিনি এসব কথা বলেন।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বিকালে উপস্থিত হন এমপি মুক্তিযোদ্ধা কারিগরি ময়দানে পৌছালে হাজার হাজার নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
এসময় ফুল দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, আলাউদ্দিন, কামরুল মেম্বার, বিল্লাল হোসেন,রিপন হোসেন, আইয়ুব, জিন্নাহ, আরো অনেকে।সঞ্চালনা করেন যুবলীগে যুগ্ন-আহবায়ক বিল্লাল হোসেন , প্রসাশন উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনছার সদস্য, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।
