কেশবপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠানে

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ক্রীড়াঙ্গণ বিশ্বের দরবারে সাফল্যে অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশের চলমান উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হবে কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১২ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না হোসেন মুন্না, মাসুদুর রহমান প্রমূখ।

উদ্বোধনী খেলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইবেকরে ৩-১ গোলে কেশবপুর পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশের গোলকিপার সোহেল রানা।

হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অবদ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর।
খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণীর রেফারি আতিয়ার রহমান।
খেলার ধারা বর্ননায় ছিলেন ধারাভাষ্যকার শেখ রেজাউল ইসলাম ও ধারাভাষ্যকার হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights