কেশবপুরে পাট চাষীর মাঝে বিনামূল্য সার বিতরণ

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার মফিজুল ইসলাম রঞ্জুর পরিচালনায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে পাট চাষীর মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights