খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন তিনি। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা তার নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়নি। নেতাকর্মীদের ভিড় না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন।

গত ১৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights