খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার ডুমুরিয়ায় আঠারো মাইল এলাকায় মো. শামীম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে আঘাত করায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, মো. শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সাথে তিনি জড়িত বলে জানা গেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
