খুলনায় সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য, কার্যকরী কমিটিসহ ৪৫০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন ।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইসহাক আলী শেখ। এতে ২০২১-২০২২ সালের আয়-ব্যয়, লাভ-ক্ষতি ও শেয়ারের লভ্যাংশ ঘোষণাসহ সমিতির অগ্রগতি, সদস্য ভর্তি, শেয়ার ও সঞ্চয় সংগ্রহ কৌশল, সমিতি ও ব্যবসা পরিচালনায় চ্যালেঞ্জসমূহ এবং ২০২২-২০২৩ এর কর্মপরিকল্পনা উপস্থাপন, সমবায় সমিতি টেকসই করার কৌশল নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এর সহযোগিতায় ডুমুরিয়া টিপনার ভিলেজ সুপার মার্কেটে সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সমবায় অফিসার মো. জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্কএশিয়া কান্ট্রি-অপারেশন অফিসার শাকিল আনোয়ার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষণ রায়, হেড অফ সাপ্লাই চেইন মো. মজিবল হক, প্রোগ্রাম ম্যানেজার ড. উৎপল কুমার, ড. নাজমুন নাহার, ইকবাল হোসেন, দিপংকর বসু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার মো. তৈয়বুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights