গত ১৭ বছর দেশের তরুণ সমাজ ‘ভোট’ কি সেটা জানতো না: মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি কৃষক দলের এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেছেন, বিগত ১৭ মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকার। দেশের তরুণ সমাজ ‘ভোট’ কি সেটা জানতো না।

সোমবার বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা ও নির্যাতন চালিয়েছে সেই ফ্যাসিস্টদের জায়গা যেন আর এই বাংলার মাটিতে না হয়। সেইদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ তারা সারাদেশে স্টিম রোলার চালিয়ে গুম, খুন ও হত্যা করেছে। বিগত সময়ে এভাবে কোন সরকার এভাবে খুন, গুম এবং হত্যা করেনি।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমান হারেস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, একেএম আহসানুল তৈয়ব জাকির, এম মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খাইরুল বাশার, জেলা বিএনপির নেতা শেখ তাহা উদ্দিন নাঈম, সাবেক এমপি সিরাজের পুত্র এবং জেলা বিএনপি’র সদস্য আশিফ সিরাজ রব্বানী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলনেত্রী অ্যাডভোকেট শাহাজাদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights