বরিশালে ১৬ দিনে ৪৮২ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৬ দিনে ৪৮২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও জরিমানার মাধ্যমে আয় করা হয়েছে ২২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২১১টি অভিযান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ৬৪৮টি। মামলা করা হয়েছে ৭৬২টি।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৪ হাজার ৫২৪ কেজি ইলিশ মাছ ও ৮৫ লাখ ৪২ হাজার মিটার জাল। আটক করা নৌকাসহ সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয় ২ লাখ ৮৯ হাজার টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights