গাইবান্ধায় ৪ ইটভাটায় অভিযান, জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় তিন ইটভাটা থেকে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াশা রহমান তপাদার এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।
অভিযানে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ টাকা, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ টাকা, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা বোনা ইটভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
