গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

রবিবার (১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিয়মিত সামরিক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট পড়েছে খোলা জায়গায়।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল বিমান সতর্কতা সক্রিয় করেছিল ইসরায়েল।

দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম এবং আইন হাশলোশার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights