গুলশানে বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ারের দশম তলায় আগুন লেগেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, জানা গেছে গুলশান-১ এলাকায় একটি বহুতল ভবনের ১০ তলায় এসি বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। বিকাল ৪টা ২০ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। বিস্তারিত তথ্য এখনো কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights