চট্টগ্রামে দুই খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার হারুন মসলা ক্রাশিং মিল এবং তুলাতলী জামাই বাজার এলাকার ফ্রিজিয়ান ফুডসকে তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, নানা অনিয়মে দুই খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights