চট্টগ্রামে ফাঁদে আটকা মেছোবাঘ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে খাদ্যের সন্ধানে এসে ফাঁদে পড়ে আটকা পড়েছে একটি মেছোবাঘ। পরে উপজেলা বন বিভাগের একটি টিম এসে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গুমানমর্দন এলাকার খামারি আবদুল হালিমের মুরগী ফার্মে বসানো ফাঁদে এটি আটকা পড়ে।

হাটহাজারী উপজেলার ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, মেছোবাঘ আটকা থাকার খবর পেয়ে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে। পরে বন বিভাগ মেছোবাঘটি উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights