চাঁপাইইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে চালের বস্তার ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ শনিবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ মালোপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে বিশারত উদ্দীন (৭০) ও একই এলাকার মৃত রুস্তুম আলীর ছেলে মজিবুর রহমান (৫১)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
