অবরোধে গণপরিবহন চালানো নিয়ে যা বলল মালিক সমিতি

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‌‘বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।’
এতে বলা হয়, ‘জনবিরোধী এ অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না। ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলো।’

উল্লেখ্য, আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে শুরু হবে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights