চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে গাজীপুর সিটি করপোশনের পূবাইল থানার বিন্দান এলাকার বাদুড়তলা-উলুখোলা সড়কের পাশের একটি বিল থেকে অটো চালকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত অটো চালক মো: জয়নাল আবেদীন (৬০) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কোনাগাঁও গ্রামে। পরিবার নিয়ে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া ভাড়া থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি মো: কামরুজ্জামান জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সকাল ৭টার দিকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে স্বজনরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ সনাক্ত করেন।
তিনি আরো জানান, শুক্রবার সকালে অটো নিয়ে বের হয়ে রাতে বাসায় ফিরেননি জয়নাল আবেদীন। অটোরিকশাটিও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
