চুয়াডাঙ্গায় ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা রেল স্টেশনে ট্রেনের বগি থেকে এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস থেকে এই হিরোইন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চাপাইনবাবগঞ্জ হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় হেরোইন পাচার করা হবে, এ তথ্যের ভিত্তিতে দর্শনা রেল স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রেনের দ্বিতীয় বগির ভিতর ক্যারিয়ারের উপর একটি শপিং ব্যাগ দেখতে পান। টহলদল উক্ত ব্যাগের মালিকানা না পাওয়ায় সেটি জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত ব্যাগের ভিতরে থাকা ছোট-বড় ৯টি পলিথিনের প্যাকেট হতে ১ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ ব্যপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights