চোলাই মদসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১শ ১০ লিটার চোলাই মদসহ আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার করলডেঙ্গা লুদুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফুল দক্ষিণ করলডেঙ্গা তালুকদার পাড়ার মৃত শামসুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, সোমবার রাতে মধ্যম করলডেঙ্গা লুদুরী পাড়ার রাস্তা থেকে মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ১১০ লিটার চোলাই মদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights