জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে জয়পুরহাটে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর জেলা কালেক্টরেট চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে সরাসরি অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তারা।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে জয়পুরহাট পৌরসভা, বিডি ক্লিন, বিএনসিসি ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক দল। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights