জাদুকর কপারফিল্ডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বিশ্ব বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও অশালীন আচরণের অভিযোগ দায়ের করলেন ১৬ জন নারী। অভিযুক্ত নারীদের দাবি, তাদের বয়স ১৮ বছরের কম থাকাকালীনই ডেভিড তাদের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন।

তবে কপারফিল্ডের এক প্রতিনিধির দাবি, সমস্ত অভিযোগই মিথ্যে। অন্যদিকে নারীদের কয়েকজনের অভিযোগ, ডেভিড তাদের মাদক সেবন করিয়ে যৌন সম্পর্ক স্থাপন করতেন। সজ্ঞানে কখনও তারা ডেভিডকে সম্মতি দেননি।

জানা গেছে, মঞ্চে লাইভ পারফরম্যান্সের সময় কপারফিল্ড তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। এক অভিযুক্ত জানান, ১৯৯১ সালে ১৫ বছর বয়সে কপারফিল্ডের সাথে তার দেখা হয়েছিল। এরপর থেকে তিনি ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
তার দাবি, ১৮ বছরে কপারফিল্ডের সঙ্গে তার সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও আগে থেকেই তাকে এর জন্য প্রস্তুত করা হয়েছিল। কপারফিল্ডের আইনজীবীরা সম্পর্কের কথা স্বীকার করলেও গ্রুমিংয়ের ব্যাপারটি অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights