জামিন পেলেন শিমুল বিশ্বাস

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সিনিয়র আইনজীবী সগীর লিওনসহ শতাধিক আইনজীবী।

এদিকে, একই দিন নাশকতার ১২ মামলায় বিএনপি নেতা ইশরাককে জামিন দিয়েছেন হাইকোর্ট। অপরদিকে, নাশকতার ছয় মামলায় জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ৬০ নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights