জুভেন্টাস ফুটবলারদের একি বললেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক
ক্লাব বিশ্বকাপে দারুণ শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ‘জি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ গোলে পরাজিত করেছে তারা। মাঠে নামার আগে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন দলের ফুটবলাররা। ম্যাচের আগের দিন হোয়াইট হাউস সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুভেন্টাসের খেলোয়াড় ও কর্মকর্তারা। ট্রাম্পকে ক্লাবের একটি জার্সিও উপহার দেওয়া হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ করেই প্রশ্ন করে বসেন, ‘তোমাদের পুরুষ দলে কি নারীরাও খেলে। যা ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রসঙ্গে ইঙ্গিত করেছিলেন বলে ধারণা করা হয়েছে। ট্রাম্পের এমন প্রশ্ন শুনে জুভেন্টাসের ফুটবলার ও কর্মকর্তারা হতবাক হয়ে যান। দলের জেনারেল ম্যানেজার ড্যামিয়েন কোমানি কৌশলে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, ‘তা হবে কেন, আমাদের শক্তিশালী নারী দলও রয়েছে। হয়তো এনিয়ে আপনার কোনো ধারণা নেই।’ খেলোয়াড়রা অবশ্য কোনো কথা বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights