জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্ম শহর ক্রিভি রিহ’তে রাশিয়ার হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও ২৯ জন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলাটি চালায় রাশিয়া।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। আবাসিক ভবনে রাশিয়ার মিসাইল আঘাত করলে তারা আহত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার পর হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights