টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে যানবাহন তল্লাশি করে ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী হলেন, উখিয়া ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের, ব্লক-২৯/জি এর মোঃ হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ খান (১৮)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights