টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ইয়াবা ক্রয় করে যাত্রী সেজে ইয়াবা পাচারকালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে। আটক ব্যক্তি কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড বাংলা বাজার এলাকার মো. মনজুর আলমের ছেলে মো. ইরফান (২০)।

সোমবার দুপুরে টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্ত্বর এলাকা থেকে একটি অটোরিক্সা (সিএনজি) এর ভেতর থেকে তাকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়া-টেকনাফ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দুপুরে টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্ত্বরে এক যুবক যাত্রী সেজে ইয়াবা পাচার করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে অটোরিক্সা (সিএনজি) থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশিকালে মো. ইরফান (২০) এর দখল থেকে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধৃত আসামি উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পার্শ্ববতী দেশ মিয়ানমার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে নিয়ে যাচ্ছেন বলে ধৃত যুবক জানায়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights