টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ একজন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ ক্যান বিয়ার এবং ৭৫ বোতল অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫’র সদস্যরা।

আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আব্দুস সালামের ছেলে শামসুল আলম (৪৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারের ক্যানসহ আটক এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights