টেকনাফে বেশি দামে পিঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার বিকেলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, পিঁয়াজের দাম অসামঞ্জস্যপূর্ণ, ক্রয়-বিক্রয় রশিদ দেখাতে না পারা, কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা এবং ক্রেতার সাথে দাম নিয়ে প্রতারণা করাসহ মূল্য তালিকা না থাকায় বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এরফানুল হক চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights