টেকনাফে মুজিবনগর দিবস পালন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক’ মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

এ দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌড় চন্দ্র দে, মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights