ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী আইকন টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলায় ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে এসে শিক্ষার্থীদের মাঝে এসব সার্টিফিকেট তুলে দেন নেদারল্যান্ডের ডেপুটি হেড অফ মিশন থিজস ওয়াউডস্ট্রা।

এছারাও উপস্থিত ছিলেন সিনিয়র পলিসি অ্যাডভাইজর মুশফিকা জামান সাতিরা, কন্ট্রোলার হ্যারি মোরেল, আইকন টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রের স্বত্বাধিকারী সোহানা আক্তারসহ ইউএনসিডিএফ ও আইকন টেকনিকাল কেন্দ্রের কর্মকর্তা ও কর্মকর্তারা।

এসময় এক আলোচনা শেষে কম্পিউটার প্রশিক্ষনে অংশ নেয়া ৫০ জন শিক্ষার্থীর মাঝে সাটিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights