ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত দুইজন হলো- মো. আল আমিন (২৫), ইজ্জত আলী মাতব্বর (২৫)। রবিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীনগর থানাধীন পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ডাকাতদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানায় ১০ এপ্রিল মামলা হয়েছে। বিষয়টি পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজহার থেকে জানা যায়, পদ্মা সেতু (উত্তর) থানাধীন উত্তর মেদিনীমন্ডল এলাকায় অজ্ঞাতনামা ডাকাতদল ১০ এপ্রিল রাত সাড়ে ৪টার সময় আশাদুজ্জামান রনির বসত বাড়ির দালানের পূর্ব পাশের ড্রয়িং রুমের জানালার লোহার স্কয়ার রড কেটে ডাকাতদল ডাকাতি করে।

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিবি পুলিশের সহায়তায় সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন (২৫) কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী বাজার পুকুরপাড় থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৮ মে রাত আনুমানিক ১.১৫ টার সময় শ্রীনগর থানা পুলিশের সহায়তায় শ্রীনগর থানাধীন পশ্চিম দেউলভোগ এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইজ্জত আলী মাতব্বর (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত ইজ্জত আলী ও আল আমিনদ্বয় গত ১৮ মে স্বর্ণালংকার ও নগদ টাকা লুন্ঠন এবং ঘটনার সাথে জড়িত ৮ (আট) জন ডাকাতের নাম উল্লেখপূর্বক ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights