ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪

অনলাইন ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১ কেজি গাঁজা, ১৫০৬ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন, ৪টি চাকু ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আর জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights