ড. আবু ইউসুফ সেলিমসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি
সরকার পতনের ১ দফা কর্মসূচি চলাকালে গত ২৯ জুলাই মীরপুর মাজার রোড থেকে গ্রেফতারকৃত ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহবায়ক ও গণতন্ত্র মঞ্চের নেতা ড. আবু ইউসুফ সেলিমসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সকাল ১১:৩০ মিনিটে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব এর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে গণতন্ত্র মঞ্চের নের্তৃবৃন্দ গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন এবং বর্তমান স্বৈরাচারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন- বর্তমান সরকার বিচার বিভাগ থেকে শুরু করে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে একটি অকার্যকর, জবাবদিহিতাহীন স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। তারা সাধারণ মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা হরণ করেছে। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহনে সরকার দলীয় ক্যাডার বাহিনী বাধা প্রদান ও সভা সমাবেশ বন্ধ করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রদান করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে প্রেরণ করছে। পুলিশের পাশাপাশি সরকার দলীয় লাঠিয়াল বাহিনী পাড়া মহল্লায় মহড়া দিয়ে জনমনে আতংক সৃষ্টি করছে। বিরোধীদলের নেতাকর্মীদের প্রকাশ্য দিবালোকে মারধর করে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় শান্তিপূর্ণ সমাবেশ থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও নিরীহ মানুষকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করছে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে। সমাবেশে বক্তৃতা করেন জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব,নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্টসংস্কার আন্দোলনের সমন্¦য়ক এডভোকেট হাসনাত কাইয়ুম সহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে কাকরাইল বিজয়নগর মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।
