ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনলাইন ডেস্ক

কয়েকদিন ধরে রাজধানীতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। রাতে কিছুটা স্বস্তি মিললেও দিনের বেলায় নাভিশ্বাস উঠেছিলে ঢাকাবাসীর। তবে আজ ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসেও আজ হালকা বৃষ্টির কথা জানিয়েছে। আজ রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে তাপমাত্রা কমার আভাসও দেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ ছিল। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights