ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় ভর্তিযুদ্ধ। যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রতি আসনে জায়গা পেতে প্রতিযোগী ৩২ জনের বেশি। ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আসন বণ্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৩০ জন, বিজ্ঞান শাখা থেকে ৯৫ জন এবং মানবিক শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
