তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে বিরতিতে সুইডেন

অনলাইন ডেস্ক

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতির আগেই এক গোল শোধ দিয়েছে তিউনিসিয়া। ম্যাচের ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন আয়ারির।

এরপর ৩০ মিনিটে আলেক্সান্দার ইসহাক গোল করে ২–০ গোলে এগিয়ে দেন সুইডেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights