+দিনাজপুরে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের উদ্যোগে পল্লি চিকিৎসকদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি।। “বেকারত্ব নিরসনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে”- এই শ্লোগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় ২১ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাসরুমে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পল্লি চিকিৎসকদের নিয়ে লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ৬ মাস, এক বছর ও দুই বছর মেয়াদি এলএমএএফপি, আরএমপি, প্যারা মেডিক্যাল ডিএমএ, ডেন্টাল, নার্সিং, ল্যাব অ্যাসিসটেন্ট ও এক্সরে সহ বিভিন্ন ট্রেডে উক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্র এবং আলফা মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহ আলম নুর আকাশ বলেন, বেকার যুবকেরা সোনার হরিণ চাকুরির পিছনে না ঘুরে নিজেদের পায়ে দাঁড়ানোর পাশাপাশি মানবতার কল্যাণে তৃণমূল পর্যায়ে কম খরচে অসহায় রোগীদের সেবা দিয়ে পরকালের জন্য পূর্ণ স য় করতে পারবে এই প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাম্য চিকিৎসকরা। এছাড়া আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
ও ভূমি জরিপের প্রশিক্ষণ কার্যক্রমও চালু রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটি গত ২৭ বছর ধরে বেকারত্ব নিরসনে ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এব্যাপারে যোগাযোগ করতে (িি.িনঃঃফপ.ড়ৎম, িি.িঁংফধনফ.ড়ৎম) পরীক্ষা গ্রহণের সময় সংস্থার ডা. হালিমা বেগম সাদিয়া, ডা. সাখাওয়াত হোসেন রনি, ডা. কুরবান আলী, মার্কেটিং অফিসার সুকদী হৃদয় ও অফিস সহকারী মো. হিরাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
