গোপালগঞ্জে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারা দেশে পুলিশের কর্মবিরতির কারণে সড়কের যানজট নিরসনে দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন কলেজের বিএনসিসি-র সাথে যুক্ত শিক্ষার্থীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন। তারা শহরের প্রধান সড়কের পৌরপার্ক মোড়, লঞ্চঘাট মোড়, প্রেসক্লাব মোড় ও কাঁচাবাজার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

যানবাহন চালক ও মোটরসাইকেল চালকরা ট্রাফিক মেনেই রাস্তায় চলাচল করেছেন।
ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিএনসিসি ক্যাডেটরা নিজ নিজ কলেজ এলাকায় শহরের মেইন রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যানবাহন চালক ও পথচারীরা ট্রাফিক আইন মেনে চলছেন। এই দায়িত্ব পালনে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ভালোই লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights