ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯২৯ মামলা, জরিমানা ৭৫ লাখ
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা করা হয় ৭৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এছাড়া অভিযানকালে ১২৪টি গাড়ি ডাম্পিং ও ৬২টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
