ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধামরাই পৌরসভা এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন ধামরাই উপজেলা ও পৌর যুবদল।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইযুব খান। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন সাজ্জাদ প্রমুখ।
প্রধান অতিথি ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, যুবদলে কোনো সুবিধাভোগীরা স্থান পাবে না। ত্যাগীরাই মূল্যায়িত হবেন। তাই দলকে সুুসংগঠিত করতে হবে।
