দৃষ্টিসীমা কমতে পারে নদী অববাহিকায়, নৌযানকে সাবধানে চলার নির্দেশ

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা আরও কম হতে পারে।

দেশের নদী অববাহিকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights