দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের রোজার বাজার বেশি বেসামাল। এবারের রোজায় সাধারণ মানুষকে গত বছরের চেয়ে দ্বিগুণ খরচ করতে হচ্ছে। কম পণ্য কিনে অল্প খেয়ে রোজা রাখছে মানুষ। দ্রব্যমূল্যের এই অস্বাভাবিকভাবে বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজারে প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না বলেই এই অবস্থা চলতে পারছে। দাম বাড়ানোর প্রতিযোগীতা দেখে মনে হচ্ছে দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।

শনিবার বন্দর থানা বিএন‌পির সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, ইস্রা‌ফিল খসরু মাহমুদ চৌধুরী। বন্দর থানা বিএন‌পির সহসভাপ‌তি হাসান মুরা‌দের সভাপ‌তি‌ত্বে যুগ্ম সম্পাদক হারু‌নের পরিচালনায় বক্তব্য রা‌খেন বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, বন্দর থানা বিএন‌পির সাধারণ সম্পাদক জা‌হিদুল হাসান, মো. সে‌লিম, এড. সে‌লিম উ‌দ্দিন শাহীন, মো. নাছির উদ্দীন, জাসা‌সের কেন্দ্রীয় সদস্য আ‌মিনুল ইসলাম, মহানগর ছাত্রদ‌লের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights