দোহা থেকে ঢাকার পথে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
ছবিতে ডানে উড়োজাহাজের আসনে খালেদা জিয়া, বাঁয়ে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমান দোহা থেকে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করে।

স্বদেশ প্রত্যাবর্তন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights