নকলায় কৃষকের ন্যায্যমূল্যের বাজার

শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালের দিকে উপজেলা মুক্তমঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মানুষজন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান ও ক্রেতা-বিক্রেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজার মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয়পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্যমূল্য। আর ক্রেতারা ন্যায্যমূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights