নড়াইলে নানা আয়োজনে এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের সুলতান সংগ্রহশালা চত্বরে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআন খতম, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও এসএম সুলতান সংগ্রহশালার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র খান মোহাম্মদ কবির হোসেন এবং এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইল শহরের কুড়িগ্রাম-মাছিমদিয়া এলাকায় নিজের বাড়ির আঙিনায় তাঁকে সমাহিত করা হয়।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। তাঁর স্মৃতি সংরক্ষণে নিজ বাড়িতে নির্মাণ করা হয়েছে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights