নড়াইলে সাংস্কৃতিক সংগঠন সুরদরীয়া’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেক্স রিপোর্ট
নড়াইলে সাংস্কৃতিক সংগঠন “সুর দরীয়া”র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, কেক কাটা ও সংগীত পরিবেশনা।
সংগঠনের সভাপতি প্রতুল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী। বিশেষ অতিথি ছিলেন চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুর দরীয়ার সাধারণ সম্পাদক মৃত্যুন্ঞ্জয় রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শুভ সরকার, সাংবাদিক মধু সরকার, চিত্রা থিয়েটারের কর্মী আশিষ রায়সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে তোলে। নতুন প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে “সুর দরীয়া” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, কেক কাটা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
নড়াইল ০১.০৩.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights