নড়াইলে ৩৯০০ কৃষককের মাঝে বীজ ও সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা
পরিষদ মিলনায়তনে উপকরণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা
নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সদর উপজেলার ৩ হাজার ৯০০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রত্যেককে ৫ কেজি বীজ,
১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এসময়
উপকারভোগীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।###
