নরওয়ের বিপক্ষে নেই পাকেতা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না মিডফিল্ডার লুকাস পাকেতা।

দেশটির ফুটবল কনফেডারেশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও জানায়, ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওরা ফাইনালে না ওঠা পর্যন্ত পাকেতার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই।

মিডফিল্ডে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের সঙ্গে নিয়মিত খেলা পাকেতা রাউন্ড অব ৩২-এ হিউস্টনে জাপানের বিপক্ষে ম্যাচে এই ইনজুরিতে পড়েন। এই ব্রাজিলিয়ান বর্তমানে নিবিড় চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন।

এদিকে পাকেতার পরবর্তীতে মিডফিল্ডে কোচ আনচেলত্তি দানিলো সান্তোসকে দিয়ে সরাসরি বিকল্প বেছে নিতে পারেন। এমনকি একাদশ সাজানোর কৌশলে পরিবর্তন এনে এনদ্রিক বা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো কোনো আক্রমণাত্মক খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পারেন।

এর আড়ে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উরুর চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া মূল দলের বাইরে আলাদাভাবে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। আগামী রবিবারের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে প্রয়োজনে তাকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হতে পারে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights