নরসিংদীতে ৩৬টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ
নরসিংদী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী পৌরসভার ৩৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদী পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী পৌরসভার প্রশাসক মো. সফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল ও রবিউল ইসলাম রবি। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে পৌরসভার আওতাধীন ৩৬টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
