নলডাঙ্গায় যুবলীগ নেতাকে মারধরের জেরে সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ২ ঘণ্টা

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতাকে মারধরের অভিযোগে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চলাচল।

এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে স্থানীয় মাধনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব সাদ্দামের মোটরসাইকেলের সাথে একটি সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় তর্ক-বিতর্কের একপর্যায়ে সিএনজি চালক হাতুড়ি দিয়ে যুবলীগ নেতা সাদ্দামকে আঘাত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

মারামারির খবর পেয়ে যুবলীগকর্মীরা গিয়ে ওই রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাথে সমঝোতা হয়। এরপর দুপুর ১টার দিকে পুনরায় সিএনজি চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights