নাচে গানে উৎসবে মেতেছে ১১ শতাধিক মেয়ে
জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার। বাজরটি লাকসাম,মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার মোহনায় অবস্থিত। এখানে অবস্থিত লাকসাম উপজেলার গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠানে নাচ, গান ও নাটকে উৎসবে মেতেছে ১১ শতাধিক মেয়ে।
বুধবার প্রতিষ্ঠানের মিলনায়তনে একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি সুজন সম্পাদক ড.বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ।
বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য তাজিমা হোসেন মজুমদার,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মজুমদার,অভিভাবক সদস্য মাহফুজুল আলম খোকন, বিএনপি নেতা মোজাম্মেল হক মন্টু,খিলা বাজার কমিটির সভাপতি খোরশেদ আলম, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.বদিউল আলম ও শিক্ষানুরাগী সফিউল্লাহ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে দাতা সদস্য তাজিমা হোসেন মজুমদার ২০জন মেধাবী ও অসচ্ছল মেয়েকে বৃত্তি প্রদান করেন।
অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ বলেন, ড.বদিউল আলম মজুমদারের নেতৃত্বে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি ১৯৯৬সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অধিকাংশ কম মেধাবী শিক্ষার্থী ভর্তি হন। তাদের ক্লাসে আন্তরিক পাঠদান ও সন্ধ্যায় এলাকায় গিয়ে পড়ার তদারকি করা হয়। ম্যানেজিং কমিটি,অভিভাব্ধসঢ়;ক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি দক্ষিণ কুমিল্লার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপিঠে পরিণত হয়েছে।
সভাপতি ড.বদিউল আলম মজুমদার বলেন,আমরা উদ্যোগ নিয়েছি,সহায়তা করেছি। তবে এই প্রতিষ্ঠানের কোন ব্যক্তি নয়। এটির মালিক এলাকার জনগণ। আমাদের সময়ে লাকসাম হেঁটে গিয়ে পড়েছি। মেয়েদের পক্ষে সেটা সম্ভব হতো না। তাই এই এলাকায় মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের অধ্যক্ষ, শিক্ষকদের আন্তরিকতায় এই স্কুল জেলার সেরা প্রতিষ্ঠানেরও স্বীকৃতি পেয়েছে। আমরা আশা করি একদিন আমরা দেশ সেরা হতে পারবো।
তিনি আরো বলেন,এখানে আমরা শ্রম,মেধা ও অর্থ দেই,তবে আমরা কোন সুবিধা নেই না। আলোকিত মানুষ গড়া আমাদের লক্ষ্য।
